পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “এআই ফর ফিউচার লিডারস: ক্যাম্পাস টু কর্পোরেট”শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল, ২০২৬ শনিবার সকালে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় এআই সংক্রান্ত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নেটকম লার্নিং বাংলাদেশ এর হেড ও ট্রেনিং অ্যান্ড সলিউশনস মোঃ ইমদাদুল ইসলাম ইমদাদ এবং নেটকম লার্নিং বাংলাদেশ এর সাবজেক্ট মেটার এক্সপার্ট ফাহমিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচডি, বিওটি সদস্য আয়শা বেগম, ইঞ্জি. হারুন-অর-রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।