• April 212026
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে “ক্যারিয়ার কাউন্সিলিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে বিডিজবস ডটকম এর উদ্যোগে “ক্যারিয়ার কাউন্সিলিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিডিজবস ডটকম এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং কী-নোট স্পিকার ছিলেন বিডিজবস ডটকম এর ম্যানেজার মোঃ আবু হাসান টুটুল। সেমিনারে ক্যারিয়ার পরিকল্পনা, প্রফেশনাল সিভি লেখার কৌশল, ইন্টারভিউ প্রস্তুতি ও উপস্থাপন দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আতিকুর রহমান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ড. ইমতিয়াযুল আলম মাহফুয, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Related Seminars