• May 232026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে “ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং: হোয়াই অ্যান্ড হাউ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং: হোয়াই অ্যান্ড হাউ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে| ২৩ মে, ২০২৬ শনিবার বিকেলে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং সংক্রান্ত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান| এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি সদস্য আয়শা বেগম, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আব্দুল কাদের, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ| সেমিনারে একটি বিশ্ববিদ্যালয়কে কিভাবে বৈশ্বিক র‍্যাঙ্কিং উত্তীর্ণ করা যায় তার প্রক্রিয়া ও পদ্ধতিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোছা: সীমা আক্তার এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়|
Related Seminars