পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত~
February 03, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইকিউএসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত~
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ‘‘কনসেপ্টস অব অ্যান অটোমেটেড ল্যাব ফর অল ইলেক্ট্রনিক টেস্টস অ্যান্ড মেজারমেন্টস”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকালে নতুন ২০ তলা ভবনের ৫ম তলায় ৫০৭ নং সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে পেপার উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত টেক্সাস ইন্সট্রুমেন্টস এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হামিদ। তিনি বুয়েট ঢাকার কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. একরামুল হামিদ, পিইউবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের প্রভাষক মোছা: আয়েশা সিদ্দিকা এর সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।