পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত~
January 31, 2026
CE
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত~
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে “ইন্ট্রোডাকশন অব বিএসআরএম টু ফ্রেশ ইঞ্জিনিয়ারস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি, শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিএসআরএম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে বিএসআরএম এর পক্ষে স্বাগত বক্তব্য দেন বিএসআরএম নর্থ বেঙ্গল জোনের জোনাল সেলস হেড মো: মোস্তাফিজুর রহমান ও পিইউবি’র রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। সেমিনারে কী-নোট স্পিকার ছিলেন বিএসআরএম এর সিনিয়র প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ আহমেদ। সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীসহ পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।