পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত~
January 24, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে আইন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত~
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার আইন বিভাগে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার বিকেলে নতুন একাডেমিক ভবনের ৫০৭নং সেমিনার কক্ষে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ ড. শেখ গোলাম মাহবুব। তিনি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি, পেশাগত দক্ষতা উন্নয়ন, বিদেশে উচ্চতর শিক্ষা এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারের শুরুতে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন জানতে চান। প্রশ্নোত্তরে তিনি বলেন, আইন শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব অভিজ্ঞতা, গবেষণামুখী মনোভাব ও সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের সততা, পেশাগত দায়িত্ববোধ এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। সেমিনারের সভাপতি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘সেমিনারটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।