পুণ্ড্র ইউনিভার্সিটিতে রক্তশূন্যতা ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
July 28, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে রক্তশূন্যতা ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রক্তশূন্যতা (অ্যানিমিয়া) ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত| টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার এবং থ্যালাসেমিয়া ক্লিনিক এর উদ্যোগে ২৮ জুলাই ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কনফারেন্স রুমে “রক্তশূন্যতা (অ্যানিমিয়া) ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং থ্যালাসেমিয়া বাহক নির্ণয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে সচেতনামূলক তথ্য তুলে ধরেন টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার এর সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ খাজা আমিরুল ইসলাম| তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ| বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার মাধ্যমে এ রোগের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব| এছাড়াও অ্যানিমিয়ার কারণ, লক্ষণ, প্রতিরোধ, প্রয়োজনীয় চিকিৎসা, থ্যালাসেমিয়ার জিনগত বৈশিষ্ট্য, থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণের গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন| সেমিনারে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ| অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শিক্ষকবৃন্দকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়|