• July 142026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ভাষার জীবনচক্র বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলা বিভাগের উদ্যোগে “ভাষার জীবনচক্র: বিভিন্ন জাতিসত্তার ভাষার জন্ম, বিবর্তন ও বিলুপ্তির ঐতিহাসিক-নৃতাত্ত্বিক বিশ্লেষণ” শীর্ষক একটি সেমিনার ১৪ জুলাই ২০২৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম| সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি এবং বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম| তাঁর প্রবন্ধে ভাষার উৎপত্তি, বিকাশ, পরিবর্তন, বিভিন্ন জাতিসত্তার ভাষার বিবর্তন এবং বিলুপ্তির পেছনের ঐতিহাসিক, সামাজিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরা হয়| মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এস. এম. শামীম আখতার| সেমিনারে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. এলহাম হোসাইন, বগুড়া জেলা প্রশাসক এর প্রতিনিধি এবং সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান ও প্রফেসর ড. আমিনুল ইসলাম| আলোচকবৃন্দ ভাষা সংরক্ষণ, মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে শিক্ষা ও গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন| সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ এবং বাংলা বিভাগের প্রফেসর ড. মো. শহীদুর রহমানসহ প্রমুখ| বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ সীমা আক্তার এর সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Related Seminars