• August 082026
  • Education

শিক্ষা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

...
আজ ০৮ আগস্ট ২০২৬ তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্ররঞ্জন মিশ্র, মাননীয় কোষাধ্যক্ষ ড. মনজুর মুরশিদ আবেদীন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. শহিদুর রহমান এবং শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শহিদুল ইসলাম সরকার। সভায় শিক্ষা বিভাগের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, শিক্ষার মানোন্নয়ন এবং বিভাগের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামত প্রকাশ সভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে একটি সুন্দর, ফলপ্রসূ ও আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।