• October 05, 2026
  • PUB

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

...
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)-তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২০ তলা একাডেমিক ভবনের ৫০৭ নম্বর কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব ও জাতি গঠনের অন্যতম প্রধান মাধ্যম। পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে।“ তিনি শিক্ষকদের নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ইংরেজী বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গৌতম কুমার। এসময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ। উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়। শিক্ষকদের অবদান, অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।