পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০২৬’ সম্পন্ন
October 31, 2026
PUB
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০২৬’ সম্পন্ন
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য ‘সিএসই ফেস্ট-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে গত ২৭ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, রোবো সকার, ট্রেজার হান্ট, ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং ও টাইপিং প্রতিযোগিতা, ফ্রি ফায়ার, লুডু ও ই-ফুটবল টুর্নামেন্ট এবং হ্যাকাথন। এছাড়াও উৎসবের শেষ দিনে অ্যালামনাই রেজিস্ট্রেশন, ডার্ট প্রতিযোগিতা, বিতর্কের ফাইনাল, গ্র্যান্ড ক্লোজিং সেরিমনি, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৪১-বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বগুড়া সিটি কর্পোরেশন এর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি’র সম্মানিত সদস্য আয়শা বেগম। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. নাজমা আক্তার। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্বনামধন্য ব্যান্ডদল ‘বাগধারা এর সঙ্গীত র্মূছনার মধ্যদিয়ে ‘সিএসই ফেস্ট-২০২৬’ এর আয়োজনের সমাপ্তি ঘটে।