• November 07, 2026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

...
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’উপলক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫০৭ নং কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান। প্রধান আলোচক তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং জাতীয় স্বার্থে ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।