• December 272025
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পিআইআরডি গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত~

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান পুণ্ড্র ইনস্টিটিউট অব রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। পিআইআরডি এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পিআইআরডি গর্ভনিং বোর্ডের সদস্য-সচিব এবং পরিচালক, পিআরআইডি (অতিরিক্ত দায়িত্ব) ড. এস. জে. আনোয়ার জাহিদ। সভায় উপস্থিত ছিলেন পিআইআরডি সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা এর প্রফেসর আয়শা শিরিন রহমান, বিওটি ভাইস চেয়ারম্যান জনাব মুহঃ ফজলুর রহমান, সদস্য পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। সভায় অনলাইনে যুক্ত ছিলেন পিআইআরডি গর্ভনিং বোর্ডের সদস্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. একরামুল হামিদ। বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিওটি উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন। এছাড়াও সভায় টিএমএসএস এর অর্থায়নে ৫টি এবং সিটি ব্যাংকের অর্থায়নে ২টি গবেষণা প্রকল্পের টিম লিডার ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিআইআরডি এর অধীনে গবেষণা প্রকল্পের টিম লিডারগণ গবেষণার অগ্রগতি উপস্থাপন করেন।
Related Events