• January 232026
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবীর আরাধনায় সরস্বতী পূজা উদযাপন~

...
বিদ্যার দেবীর আরাধনায় ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার উৎসবমুখর পরিবেশে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে । সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় এ উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মের শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনের মূল মঞ্চে স্থাপিত অস্থায়ী মন্ডপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা ছিল। পূজামন্ডপের বাণী অর্চণায় সমবেত হয়েছে নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে সনাতন ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ পূজা উৎসবে যোগ দিয়েছেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম পুজামন্ডপ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, টিএমএসএস এর উপদেষ্টা বিজ্ঞানী ড. সনজন দাস, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র নাথ রায়, আইন বিভাগের প্রভাষক শর্মিলা মুস্তাফী ও সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) নজরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
Related Events