পুণ্ড্র বিশ্ববিদ্যালয় এর ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদক কে সংবর্ধনা
June 16, 2026
PUB
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় এর ১০৩তম বিওটি সভায় দৈনিক করতোয়া সম্পাদক কে সংবর্ধনা
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ১০৩তম সভা ১৬ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার বিকাল ৩:০০টায় বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়| বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে এবং বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান এর সঞ্চালনায় সভায় দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মোঃ মোজাম্মেল হক লালু বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং তার সম্পাদিত পত্রিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করায় তাকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়| এছাড়াও সভায় বিওটির নতুন সদস্য হিসেবে ফাবিহা নওমি হুসাইন কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়| এসময় উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান, সিএসপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সরকার, বিওটি সদস্য মোঃ জাহেদুর রহমান, মোঃ নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ| সভায় অনলাইনে যুক্ত ছিলেন, প্রকৌ. মোঃ হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, ফয়জুন নাহার এবং ড. নিগার সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ| সভায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার গৌতম কুমার ও সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ |