পুণ্ড্র ইউনিভার্সিটিতে শহীদ আব্দুল জব্বার ‘ল’ স্কুল উদ্বোধন
June 16, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে শহীদ আব্দুল জব্বার ‘ল’ স্কুল উদ্বোধন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ১৬ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০তলা ভবনের ১২ তলায় প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার ‘ল’ স্কুল এর কক্ষ উদ্বোধন করেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান,সিএসপি| উক্ত কক্ষের সামনে শহীদ আব্দুল জব্বার এর একটি প্রতিকৃতি উন্মোচন করা হয় এবং ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সব আইন নিয়ে প্রকাশিত বাংলাদেশ কোড এর ৪৭ খন্ড গ্রন্থ আইন বিভাগ এর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নিকট হস্তান্তর করা হয়| এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল জব্বার এর পরিবারের সদস্যবৃন্দসহ বিওটির উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ |