পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত
April 26, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত
‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে ২৬ এপ্রিল, ২০২৬ তারিখ রবিবার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মেধাস্বত্ব সম্পর্কিত সচেতনতার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, প্রক্টর মোঃ আতিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ হোসাইন, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। মেধাস্বত্বের উপর অর্জিত পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট সৃজনশীল ব্যক্তি ও বিজ্ঞানীদের কাজ সমাজে কীভাবে অবদান রাখে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর উদ্যোগে সারা বিশ্বে সরকারি ও বেসরকারিভাবে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালনে অত্র বিশ্ববিদ্যালয় সমানভাবে অংশীদারিত্ব গ্রহণ করে।