পুণ্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
May 16, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন পিইউবি ব্লাড এইড এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নতুন ভবনের নিচ তলায় আয়োজিত ওই ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র ও বিওটি সদস্য আয়শা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আব্দুল কাদের, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। বিকেলে ক্যাম্প পরিদর্শনে আসেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ দন্ত চিকিৎসা, চোখ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ ও মেয়েদের স্বাস্থ্য পরামর্শের জন্য গাইনী ডাক্তার ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প এর পাশাপাশি পিইউবি ব্লাড এইড সংগঠনটি দিনব্যাপী সাধারণ সদস্য সংগ্রহ করে। সংগঠনের সভাপতি আরাফাত রহমান বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করা, রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সংযোগ স্থাপন, স্বাস্থ্য সচেতনতা ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন, নতুন রক্তদাতাদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ, বিশ্ববিদ্যালয় ও সমাজে মানবিক কর্মকান্ড পরিচালনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে পিইউবি ব্লাড এইড নামের এই সংগঠনটি।