জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি; এই প্রতিপাদ্য নিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ০৫ই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে সকাল ১১টায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ‘বই বিহীন লাইব্রেরী আত্মাবিহীন শরীরের মতো। তিনি শিক্ষার্থীদের অধিক সময় লাইব্রেরীতে পাঠে মনোযোগী হতে ও শিক্ষকবৃন্দকে এ বিষয়ে বিশেষ নজর দিতে গুরুত্ব আরোপ করেন। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও লাইব্রেরী প্রশাসক মোছাঃ রেহেনা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর, মো. আতিকুর রহমান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ড. ইমতিয়াযুল আলম মাহফুয, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।