DUET CSE Carnival 2026-এর Inter University Programming Contest-এ অংশগ্রহণ
June 28, 2026
PUB
DUET CSE Carnival 2026-এর Inter University Programming Contest-এ অংশগ্রহণ
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (PUB) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং দল PUB PrimeBits গত ২৭ জুন ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত DUET CSE Carnival 2026-এর Inter University Programming Contest-এ অংশগ্রহণ করে।
দলটির সদস্য ছিলেন সাকিব আকন্দ (২৪তম ব্যাচ), নাইম বাবু (২৫তম ব্যাচ) এবং অমর্ত গুন (২৭তম ব্যাচ)। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক জনাব নাহিদ হাসান।
দেশের শীর্ষস্থানীয় ১০৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪০টি দল অংশগ্রহণে এবারের প্রতিযোগিতা ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে PUB PrimeBits দল তাদের অ্যালগরিদমিক চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের প্রতি দৃঢ় আগ্রহের স্বাক্ষর রেখেছে।
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং সংস্কৃতি বিকাশে CSE বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যতে আরও সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।