গত ৭ মার্চ, ২০২৬ ইং তারিখে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যাণ্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত Academic Excellence & Farewell Ceremony 2026 – সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. চিত্ত রঞ্জন মিশ্র, মাননীয় উপাচার্য, পিইউবি এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মাননীয় বিভাগীয় প্রধান, ইইই বিভাগ, পিইউবি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ।
.
অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এতে ইইই'১৪ (এইচএসসি) ও ইইই'১৬ (ডিপ্লোমা) ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের একাডেমিক সাফল্যকে যথাযথ মর্যাদায় সম্মানিত করা হয়।
.
নিজ নিজ ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্তির জন্য ইইই'১৪ (এইচএসসি) ব্যাচের আজমিরা খানম এবং ইইই'১৬ (ডিপ্লোমা) ব্যাচের মোঃ ইউসুফ আলীকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
.
প্রধান অতিথি ও সভাপতির মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনা, প্রেরণা ও শুভকামনা ব্যক্ত করা হয়। পাশাপাশি বিভাগের সার্বিক অগ্রগতি এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
.
বিভিন্ন পর্বে সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন মুহূর্তের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।
.
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ কে সাথে নিয়ে বিভাগীয় প্রধান, বিভাগ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।