• June 302026
  • PUB

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে TTEI শিক্ষার্থীদের ল্যাবরেটরি ভিজিট অনুষ্ঠিত

...
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে TMSS Textile Engineering Institute (TTEI)-এর সিভিল টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ল্যাবরেটরি ভিজিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. রফিকুল আহসান। ভিজিটের অংশ হিসেবে শিক্ষার্থীরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন এবং Universal Testing Machine (UTM)-এর মাধ্যমে “Tension Test of Mild Steel Specimen”-এর ব্যবহারিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রকৌশল পরীক্ষণ পদ্ধতি, গবেষণাগার সুবিধা এবং ব্যবহারিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।