পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত~
December 27, 2025
PUB
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত~
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট এর ১০ম বার্ষিক সাধারণ সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকেলে ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে সভার শুরুতে পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার আইন বিভাগ/অনুষদ (ল’স্কুল) এর জন্য শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বার মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর হাতে তুলে দেন। এর মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিশ্রুত পনেরো লক্ষ টাকা প্রদান সম্পন্ন হলো। পিইউবিতে বিভাগভিত্তিক বৃত্তি প্রদানে তহবিল গঠনের এই উদ্যোগকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ট্রাস্টের সাধারণ সম্পাদক এএইচএম গোলাম রসুল খান বার্ষিক প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন ও ট্রাস্টের ট্রেজারার মোঃ জাহেদুর রহমান বার্ষিক আর্থিক প্রতিবেদন-২০২৫ এবং উপাচার্য কর্তৃক বার্ষিক কর্ম অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক সাধারণ সভার ২য় অধিবেশনে আগামী তিন বছরের জন্য বোর্ড অব ট্রাস্টিজের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস-চেয়ারম্যান হিসেবে বিওটি’র ভাইস-চেয়ারম্যান ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ও রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান এবং ট্রেজারার হিসেবে মোঃ আমিনুল ইসলাম সরকার নির্বাচিত হন। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, বিওটি সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বিওটি সদস্য মোঃ আব্দুল কাদের, টি.এম. আলী হায়দার, মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, মোঃ সোহরাব আলী খান, মনিরুল মাহতাব তমাল তরু, মোস্তফা নাজমুল পাশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীন, সদস্য জিফরুন নাহার, পরামর্শক কৃষিবিদ মো: আসাদুর রহমান, টিএমএসএস এর উপদেষ্টা বিজ্ঞানী ড. সনজন দাস, টিএমএসএস এর আজীবন সদস্য অসিম কুমার ঘোষ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মো. নজরুল ইসলাম, সকল বিভাগীয় প্রধান, প্রশাসকগণ ও কর্মকর্তাবৃন্দ।