• August 232026
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভিডিও অ্যাড নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ

...
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত ভিডিও অ্যাড নির্মাণ প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৬ তারিখ রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২০ তলা ভবনের ৫০৭ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এসময় উপস্থিত ছিলেন পিইউবি কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ, পরিচালক (আইটি) ইন্দ্রনীল মিশ্র মহোদয়সহ সকল বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করে ভিডিও অ্যাড তৈরি করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভিডিওসমূহ নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী প্রথম পুরস্কার ১০,০০০ টাকা পেয়েছেন সিএসই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী তুষার চন্দ্র, দ্বিতীয় পুরস্কার ৬,০০০ টাকা পেয়েছেন ইইই বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী তহুরা আক্তার এবং তৃতীয় পুরস্কার ৪,০০০ টাকা পেয়েছেন আইন বিভাগ থেকে দলগতভাবে যথাক্রমে আজমাইন মাহতাব (১ম ব্যাচ) , সানজিদা আরা সোহা (২য় ব্যাচ) ও মোসাঃ সিরাজুম মারিয়া (৩য় ব্যাচ) । এছাড়া অংশগ্রহণকারী বিভাগসমূহকে উৎসাহমূলক সান্ত্বনা পুরস্কার হিসেবে ১,০০০ টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রণকারী সকল শিক্ষার্থীকে তাদের আগ্রহ, প্রচেষ্টা ও সৃজনশীলতার জন্য ধন্যবাদ জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্নবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও উদ্ভাবনী সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
Related Events