পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন।
April 14, 2026
PUB
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন।
প্রতি বছরের ন্যায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত হয়। ১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাক, ঢোল, কাসর বাজিয়ে বিভিন্ন প্লেকার্ডে সজ্জিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাটি ক্যাম্পাস হতে বাঘোপাড়া অভিমূখে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আয়শা বেগম, সোহরাব আলী খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মুড়কি, বাতাসা ও খাগড়ায় ইত্যাদি দিয়ে আপ্যায়ন করানো হয় এবং পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলার মূল মঞ্চে দিনব্যাপী বাউল ও লোক গান পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানসমূহে আরও উপস্থিত ছিলেন বিওটি’র চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।