পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিইউবি ব্লাড এইড’ এর উদ্যোগে রক্তদান বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ২০তলা একাডেমিক ভবনের ৫০৭ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ। অনুষ্ঠানে বক্তারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে রক্তদানের মতো মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পিইউবি ব্লাড এইড ক্লাবের সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী গ্র্যাজুয়েটদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৬০ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করা হয়।