• January 272026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্ট-২০২৬ সমাপ্ত~

...
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র চার দিনব্যাপী স্প্রিং ফেস্ট-২০২৬ শেষ হলো। বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা প্রভৃতি আয়োজনে সাজানো হয়েছিল স্প্রিং ফেস্ট। ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অপরাহ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিওটি সদস্য আয়শা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। স্প্রিং ফেস্ট-২০২৬ এর আহ্বায়ক ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, প্রক্টর মো. আতিকুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। গান, নাচ, আবৃত্তি প্রভৃতি ইভেন্টে বিজয়ীরা পুরস্কার বিতরণী পর্বে তাদের উপস্থাপনা প্রদর্শন করে। এদিন সকালে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র উপস্থিত থেকে প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন। উল্লেখ্য যে চার দিনব্যাপী স্প্রিং ফেস্ট শুরু হয়েছিল গত ২৪ জানুয়ারি।
Related Events