• January 242026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্ট-২০২৬ শুরু~

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চারদিন ব্যাপী স্প্রিং ফেস্ট-২০২৬ শুরু হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় ইউনিভার্সিটি মাঠে বেলুন উড়িয়ে স্প্রিং ফেস্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর সদস্য আয়শা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, স্প্রিং ফেস্ট-২০২৬ এর আহ্বায়ক ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, প্রক্টর মো. আতিকুর রহমান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ড. ইমতিয়াযুল আলম মাহফুয, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) নজরুলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। স্প্রিং ফেস্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে। আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্প্রিং ফেস্ট-২০২৬ শেষ হবে।
Related Events