পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
August 29, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সকাল ১০:০০টায়, বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি’র সেক্রেটারী এএইচএম গোলাম রসুল খান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন। এছাড়াও অনলাইন জুমে বক্তব্য রাখেন বিওটি সদস্য আয়শা বেগম। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফসহ পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ), শিক্ষক ও কর্মকর্তাগণ। বাংলা বিভাগের প্রভাষক মোছাঃ সীমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ হোসাইন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গৌতম কুমার এর মাতার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।