পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত~
February 21, 2026
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত~
নানা আয়োজনের মধ্যদিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা। সকালে প্রভাত ফেরী ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান বিওটি সদস্য আয়শা বেগম ও বিওটি সদস্য সোহরাব আলী খান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধু সভা ও কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাব পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন গেস্ট অব অনার বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও টিএমএমএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিওটি সদস্য আয়শা বেগম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বাংলা বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোঃ নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ এর সভাপতিত্বে উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।