• February 182026
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিঠা উৎসব ও বসন্তবরণ~

...
পুণ্ড্র ইউনিভার্সিটিতে শীতকালীন পিঠা উৎসব ও বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবছরও ইংরেজী বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে শীতকালীন পিঠা উৎসব ও বসন্তবরণ অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব ও বসন্তবরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবুজ চত্ত্বরে অনুষ্ঠিত পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি ট্রেজারার মো: আমিনুল ইসলাম সরকার ও বিওটি সদস্য মোঃ নাসিরুন নবী। এসময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পিইউবি’র ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ইংরেজী বিভাগের প্রতিটি ব্যাচ একটি করে স্টল দিয়ে পান্তুয়া, কুসলি, দুধ পিচুরী, ভাঁপাপুলি, চিতই, বুটের হালুয়া, গাজরের হালুয়া, পায়েস, পানি পুরি, কালাই পুর, নারকেল পুর, নকঁশি পিঠা, পুডিং, চিকেনবান, কুমড়া সুন্দরী, ছিঁটাপিঠা, মুঠা, ঝাল পিঠা, জামাই পিঠা ইত্যাদি নানান পিঠার পশরা সাজিয়েছিল এ উৎসবে। দিনব্যাপী বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পিঠা উৎসবে তাদের পছন্দের পিঠা সংগ্রহ করেন।
Related Events