উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
June 27, 2026
PUB
উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়া জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কর্পোরেট ব্যক্তিবর্গের সঙ্গে উত্তরবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| ২৭ জুন, ২০২৬ শনিবার সকালে মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র| অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান ও বিওটি সদস্য আয়শা বেগম| বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বগুড়া জেলার ৬১টি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন| মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ড. ইমতিয়াযুল আলম মাহফুয| এসময় উপস্থিত ছিলেন বিওটি সদস্য জনাব ফয়জুন নাহার, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার গৌতম কুমারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ| প্রধান অতিথি ও গেস্ট অব অনার তাদের বক্তব্যে বলেন, দেশের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে| শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন| আগত অতিথিদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম আব্দুল আলীম, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার সরকার, মহাস্থান শাহ সুলতান ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু বক্কর সিদ্দিক, শিবগঞ্জ ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহবুকে রফিক ও এসো এনজিও এর মানবসম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ আমিনুল এহসান হাবিবসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ|